ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর বাড়িতে হামলা, বিধবা মা আহত

ঢাকার পত্রিকা ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 23

প্রবাসী রাজুয়ান আলম বাড়িতে হামলা চালিয়ে তার বিধবা মা, ছোট ভাইকে মারধোর ও আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাট করেছে দুর্বৃত্তরা।

ঢাকার মহাখালীতে ৬ অক্টোবর সোমবার রাতে প্রবাসী রাজুয়ান আলমের বাড়িতে মোঃ শাহ নেওয়াজ মল্লিক ১৫-২০ জন লোক নিয়ে প্রবেশ করে বাড়ির মানুষদের মারধোর ও আসবাবপত্র ভাঙচুর করে। এতে রাজুয়ানের বিধবা মা আহত হয়েছেন।

জানা যায়, ২০১৩ সালে রাজুয়ান আলম বিদেশ গমন এবং অন্যান্য প্রয়োজন বাবদ লালবাগ নিবাসী মোঃ শাহ নেওয়াজ মল্লিকের কাছ থেকে ৪০ লক্ষ টাকা ঋণ নেন। পরিশোধের সময় পার হয়ে গেলেও সে ঋণ শোধ করা হয়নি। আর তাতেই শাহ নেওয়াজ মল্লিক তার লোকজন নিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে।

ইতোমধ্যে মল্লিককে কিছু টাকা দেওয়া হয়েছিল। কিন্তু এরপর আর দিতে না পারায় এই হামলার ঘটনা ঘটান তারা।

এই বিষয়ে প্রবাসির ভাই জানান, এর আগেও শাহ নেওয়াজ মল্লিকরা দুইবার আমাদের বাসায় হামলা করে। প্রথমবার সমঝোতা হলেও দ্বিতীয়বার তাদের চাপে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। তারপর তাদের কিছু টাকা পরিশোধ করা হয়। এবার তো আবারো হামলা করল। আমার বৃদ্ধা মাকেও মারতে বাদ দেয়নি। আমরা আইনি সহায়তার জন্য চেষ্টা করছি।

তবে স্থানীয় থানাতে যোগাযোগ করলে জানা যায় এই বিষয়ে কোন অভিযোগ তারা পাননি।

উল্লেখ্য, যে এর আগেও ২ বার জোর পূর্বক ভয় ভীতি দেখিয়ে মোঃ শাহ নেওয়াজ মল্লিক টাকা আদায়ের চেষ্টা করলে হৃদরোগে আক্রান্ত হয়ে ঋণ গ্রহীতা প্রবাসির বাবা রবিউল আলম মৃত্যু বরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রবাসীর বাড়িতে হামলা, বিধবা মা আহত

আপডেট সময় : ১০:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫