ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে আসতে না আসতেই ‘আইফোন ১৮ প্রো’-এর ডিসপ্লেতে গ্রিনলাইন

ঢাকার পত্রিকা ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 1

অ্যাপলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসেছে আইফোন ১৮ প্রো। কাঙ্খিত এই ডিভাইস হাতে পাওয়ার আনন্দের মধ্যেই অনেকেই ছাড়ছেন আশাভঙ্গের নিঃশ্বাস।

আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স বাজারে আসার পর কিছু ক্রেতা ফোনের ডিসপ্লেতে অস্বাভাবিক রঙের লম্বা লাইন দেখা যাওয়ার অভিযোগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে স্ক্রিনে সবুজ, গোলাপি এবং লাল রঙের সরু রেখা দেখা যাচ্ছে।

নতুন প্রজন্মের আইফোন বাজারে আসার অল্প সময়ের মধ্যেই এমন অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে প্রযুক্তিমহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, অ্যাপলের সঙ্গে যোগাযোগ করার পর তাদের ডিভাইস পরিবর্তন করে দেওয়া হয়েছে। তবে এমন কতগুলো ফোনে সমস্যা দেখা দিয়েছে, তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান এখনো প্রকাশ্যে আসেনি।

সোশ্যাল মিডিয়ায় একাধিক অভিযোগ দেখা গেলেও, এর ভিত্তিতে আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে বড় ধরনের কোনো ত্রুটি রয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছনোর মতো পর্যাপ্ত তথ্য এখনো নেই। ভারতসহ বিশ্বের কয়েকটি বাজার থেকে একই ধরনের অভিযোগের কথা সামনে এসেছে। কিন্তু সমস্যাটি মোট বিক্রি হওয়া ফোনের কত শতাংশে দেখা দিয়েছে, তা এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাজারে আসতে না আসতেই ‘আইফোন ১৮ প্রো’-এর ডিসপ্লেতে গ্রিনলাইন

আপডেট সময় : ০৫:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬