মুরাদনগরে সাবেক আ.লীগের নেতা ফারুক বিএনপিতে যোগদান, এলাকায় তুলপাড়!
- আপডেট সময় : ০৭:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 42
খোলস পাল্টে বাংলাদেশের রাজনীতি একটি পুরনো নীতি হলেও একসময় যারা আওয়ামী লীগের হয়ে রাজনীতি করতেন, তাদের বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে নতুনভাবে রাজনৈতিক আলোচনার খোরাক হয়েছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়।
মুরাদনগরে খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে আওয়ামী লীগের নেতা ফারুক বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) মুরাদনগর উপজেলায় এক অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি মহিউদ্দিন অঞ্জন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বে ইনশা আল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারির পর বিএনপি সরকার গঠন করবে। আমরা দল-মত-ধর্ম-বর্ণনির্বিশেষে একটি শান্তিময় এবং অহিংস মুরাদনগর গড়ে তুলব।’
যোগদানকারী ফারুককে স্বাগত জানিয়ে ছাত্রদল সভাপতি মহিউদ্দিন অঞ্জন বলেন, ‘এক সময় আওয়ামী লীগের নেতা ফারুক এখন বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মী নিয়ে যোগ দিলেন। তারা আগে ভুল রাজনৈতিক দলের সঙ্গে ভুলভাবে চলেছেন। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে রাজনীতি করবেন।’
ফারুক বলেন, ‘বিএনপির আদর্শ ও জিয়াউর রহমানের রাজনীতিতে মুগ্ধ হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। আশা করি, আগামীতে বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকবো। তবুও বিএনপির আদর্শ থেকে সরে যাবো না।’















