মুন্সীগঞ্জে লিভ-টুগেদারের দায়ে হেফাজতের হামলা
- আপডেট সময় : ০৭:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / 28
মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার মালখা নগরে কাজী নজরুল ইসলাম এর বাড়িতে হামলা করেছে হেফাজত ইসলামের এক দল কর্মী। শুক্রবার (২৬ মে) জুমার নামাজের পর এই হামলা চালায়। নজরুল ইসলামের ছেলে মোঃ কাজী পারভেজর লিভ-টুগেদার সম্পর্ক প্রকাশ্যে আসায় এই হামলা হয়েছে বলে জানা যায়।
কাজী পারভেজ নামের যুবকের সাথে তার প্রেমিকা দীর্ঘ দিনের লিভ-টুগেদার সম্পর্ক থাকায় তাদের একটি সন্তান জন্ম হয় এর পর বিষয়টি জানা-জানি হলে তারা বিয়ে করেন। কিন্তু হেফাজত ইসলামের নেতারা তাদের তাদের এই সন্তনকে অবৈধ সন্তান বলে দাবি করে। তারা দাবি করে কাজী পারভেজ অনৈতিক কাজ করছে এতে শহরের যুবসমাজ নষ্ট হচ্ছে। একজন মুসলমান হয়েও ইসলাম পরিপন্থি জীবনযাপন করছেন তিনি। একই সঙ্গে ইসলাম পরিপন্থি কাজ (লিভ টুগেদার) প্রকাশ্যে স্বীকার করেছেন এবং সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন
শুক্রবার জুমার নামাজের পর সিরাজদিখান উপজেলার হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ কাশেমী এবং হেফাজতে ইসলামের নেতা আব্দুল মতিন তাদের কর্মী বাহিনিকে নিয়ে তাদের বাড়িতে হামলা করে এবং সবকিছু ভাংচুর করে। তারা যুবকের উপর আক্রমণ করে।
প্রতিবেশিরা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিককে বলেন, মাওলানা ওবায়দুল্লাহ কাশেমীর নেতৃত্বে ৮-৯ লোক তাকে সমাজের মানুষের সামনে লাঞ্ছিত এবং অপমানিত করে। এবং তাকে এলাকা ছাড়ার জন্য ১০ দিন সময় বেদে দেয়। অন্যতায় ইসলামি শরিয়া আইন ব্যবহার করে তাকে হত্যার কথা বলে। এতে ভুক্তভুগি এবং তার পরিবার চরম উথকন্থার মধ্যে রয়েছে বলে যানা যায়।













