ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার চারটি আসনেই বিএনপি জোটের জয়

ঢাকার পত্রিকা ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 33

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার চারটি সংসদীয় আসনেই বেসরকারি ফলাফলে বিএনপি জোটের প্রার্থীরা বিজয় অর্জন করেছেন।

ভোলা-১ সদর আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি (গরুর গাড়ি প্রতীক) ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তার প্রাপ্ত ভোট ১,০৪,৪৬২। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) নজরুল ইসলাম পেয়েছেন ৭৩,৭৭৩ ভোট।

ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট ১,২১,০০৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) ফজলুল করিম পেয়েছেন ৯৩,৪৯৮ ভোট।

ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫১ হাজার ৭৭৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি (ফুলকপি) মু. নিজামুল হক নাইম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট ১,৯০,০০৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) মো. মোস্তফা কামাল পেয়েছেন ৮২,৩১৮ ভোট।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোলার চারটি আসনেই বিএনপি জোটের জয়

আপডেট সময় : ১১:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬