মুরাদ নগরে বাড়িতে সন্ত্রাসী হামলায় মহিলা আহত
- আপডেট সময় : ১০:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 31
‘মব সন্ত্রাস’ জাতীয় জীবনে নতুন আপদ হিসেবে আবির্ভূত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মানুষের ওপর হামলা-নির্যাতনের ঘটনা এখন অহরহ ঘটছে।
কুমিল্লার মুরাদ নগরের জাহাপুর ইউনিয়নের হাজী বাড়ি এলাকায় এক বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে। হামলায় রাফিয়া বেগম (৬৫) নামের এক মহিলা গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় ক্লিনিক কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে। এ বিষয়ে আহত মহিলা নিজে ফারুক ও তার সহযোগীদের বিরুদ্ধে ১২ এপ্রিল মুরাদ নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আহত মহিলা জানান, ফারুক একদল লোক নিয়ে তার বাড়িতে হামলা করে। এ সময় ফারুক একটি ধারালো রড দিয়ে তার হাতের কব্জিতে আঘাত করে। এছাড়া কাঠের লাঠি দিয়ে তার পায়েও আঘাত করা হয় এবং গুরুতর আহত অবস্থায় তাকে মেঝেতে ফেলে রেখে যায় হামলাকারীরা। তারা তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে মুরাদ নগর থানায় ফারুকসহ অজ্ঞাত আক্রমণকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মুরাদ নগর থানার ওসি বলেন, হামলার ঘটনায় ফারুকসহ অজ্ঞাত আক্রমণকারীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।













