সংবাদ শিরোনাম ::
বিএনপিতে যোগ দিলেন বিলাল-মৃধা
শরীয়তপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 26
আওয়ামীলীগের নেতা এ কে এম ইসমাইল হক এর সহযোগী বিলাল ইউসুফ মন্ডল এবং সাবেক নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা-মোঃ জাকির হোসেন মৃধা বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় শরীয়তপুর জেলা বিএনপির অফিসে জেলা সভাপতি শফিকুর রহমান কিরণ।
পরে দলটির নড়িয়া উপজেলা সভাপতির বিএনপির সভাপতি : মুন্সী সামসুল আলম দাদন। হাতে আবেদনপত্র দিয়ে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হয়েছেন তারা। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
যোগদান অনুষ্ঠানে বিলাল ও মৃধা বলেন, বিগত দিনে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হয়ে বিএনপি করতাম পরে আওয়ামী লীগের চাপের মুখে দীর্ঘ সময় আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতি যে সম্মান দিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ।













