ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৪টি আসনে বিএনপির জয়, ১টিতে খেলাফত মজলিস

ঢাকার পত্রিকা ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 33

সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ৪টি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। ১টি আসনে বিজয়ী হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থী।

বিএনপির বিজয়ীরা হলেন— সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী। এছাড়া সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন। সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান দেয়ালঘড়ি প্রতীকে ৭৫ হাজার ৮২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ৪টি আসনে বিএনপির জয়, ১টিতে খেলাফত মজলিস

আপডেট সময় : ১১:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬