ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ঢাকার পত্রিকা ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 29

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিনি শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ পরিবেশিত হয়, যা উপস্থিত সবার মাঝে গভীর আবেগের সৃষ্টি করে।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্থান ত্যাগ করলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা

আপডেট সময় : ১২:৫২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬