ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো নিয়ে রাজধানী প্রদর্শনী শুরু

ঢাকার পত্রিকা ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 15

দেশের টেকসই বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, সবুজ নির্মাণপ্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি ও শিল্পপ্রযুক্তি খাতকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ ২০২৬।

আয়োজক প্রতিষ্ঠান এক্সপোনেট এক্সিবিশন এর ব্যাবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানিয়েছেন, এবারের আয়োজনে ১২টি দেশের প্রায় ১৪০টি কোম্পানি ও প্রতিষ্ঠান অংশ নেবে। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বিদ্যুৎ, জ্বালানি, নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন সংশ্লিষ্ট বহুমাত্রিক পণ্য, প্রযুক্তি ও সেবা উপস্থাপন করা হবে।

এ আয়োজনের পাশাপাশি, বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো। শিল্প প্যাকেজিং খাতের এ সহ-আয়োজনটি মূল প্রদর্শনীর সঙ্গে সংযুক্ত হয়ে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং, সরবরাহ ব্যবস্থাপনা এবং শিল্প সহায়ক প্রযুক্তির মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো ও প্যাকেজিং খাতের এ যৌথ আয়োজন শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

আয়োজকদের মতে, বৈশ্বিক জ্বালানি সংকট, জ্বালানির দাম বৃদ্ধি, আমদানিনির্ভরতা এবং জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে। এবারের প্রদর্শনীতে কার্বন নিঃসরণ হ্রাস, সবুজ জ্বালানির ব্যবহার, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়ন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-এর চেয়ারম্যান জালাল আহমেদ, সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি-এর চেয়ারম্যান মুজাফফর আহমেদ,বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল,বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন-এর সভাপতি মোস্তফা আল মাহমুদ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ-এর চেয়ারম্যান এম. আজিজুর রহমান এবং খবরের কাগজ-এর সম্পাদক মোস্তফা কামালের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

মেলার আয়োজকরা আরও জানিয়েছেন, দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বিজনেস প্রমোশন কাউন্সিল-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে ছয়টি বিশেষ অধিবেশন। এসব অধিবেশনে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তি হস্তান্তর, শিল্প সহযোগিতা, আন্তর্জাতিক বাজার সংযোগ, জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন এবং নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব অধিবেশন দেশি-বিদেশি উদ্যোক্তা, আমদানিকারক, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সংযোগ তৈরিতে সহায়ক হবে।

আয়োজকদের ভাষ্য, এ এক্সপো শুধু একটি প্রদর্শনী নয়; এটি ব্যবসায়িক সংযোগ, জ্ঞান বিনিময়, বিনিয়োগ সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম। দেশি-বিদেশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এখানে তাদের পণ্য, প্রযুক্তি, সেবা ও উদ্ভাবনী সমাধান উপস্থাপনের পাশাপাশি সম্ভাব্য ক্রেতা, বিনিয়োগকারী, প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়নকারী ও নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে।

প্রদর্শনীটির পৃষ্ঠপোষকতায় রয়েছে আরআর কেবল, ব্রাইট পাওয়ারটেক এবং রান পাওয়ার ইঞ্জিনিয়ারিং। আর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বণিক বার্তা,সময়ের আলো,খবরের কাগজ,এবং সারা বাংলা। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো নিয়ে রাজধানী প্রদর্শনী শুরু

আপডেট সময় : ১২:২৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬