ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজিবের শাস্তি ইস্যুতে ফারিন খান

ঢাকার পত্রিকা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 9

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের মূল অপরাধী রাজিব হাসানের বিচার না হওয়ায় ক্ষোভ ঝেড়েছেন অভিনেত্রী ফারিন খান।

শুক্রবার (১৯ জুন) রাজিব ও প্রভার বাগদানের একটি ছবি পোস্ট করেন নির্মাতা শিহাব শাহীন। তাঁর সেই পোস্টটি নিজের দেওয়ালে শেয়ার করে ফারিন প্রশ্ন তুলেছেন, কেন রাজিবের শাস্তি হলো না।

তিনি লিখেছেন, ‘এই অসভ্য ছেলের কেন কোনো শাস্তি হলো না? এত বড় একটা অন্যায় করার পরেও?’

এর আগে শিহাব শাহীন তাঁর পোস্টে লেখেন, “জিজ্ঞেস করেছিলাম ‘তুমি কীভাবে এই কাজটা করলা?’ যাকে ভালোবাসো কীভাবে তাঁর এত বড় ক্ষতি করলা? ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছিল সে। সব মিথ্যা!”

ভিডিও ফাঁসের মতো সাইবার অপরাধের পরও রাজিব পার পেয়ে যায়, কিন্তু তখন সবাই প্রভার সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েছিল। এ নিয়ে নির্মাতা বলেন, ‘এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তাঁর গ্রেপ্তার হওয়ার কথা, হয়নি। বিচার হওয়ার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে।’ লেখার শেষ অংশে রাজিবের প্রতি চরম ঘৃণা প্রকাশ করে তাঁকে ‘পিস অফ শীট’ বা জঘন্য অপদার্থ বলেও আখ্যা দেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালের আগস্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া জাহান প্রভা। কিন্তু বিয়ের পরপরই প্রভার সাবেক বাগদত্তা রাজিব কিছু আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। যার নির্মম শিকার হয়ে ভেঙে যায় অপূর্ব-প্রভার সংসার। থমকে যায় প্রভার ক্যারিয়ার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজিবের শাস্তি ইস্যুতে ফারিন খান

আপডেট সময় : ০৮:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬