ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব জেসমিন নাহার

ঢাকার পত্রিকা ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 10

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়েছে অতিরিক্ত সচিব জেসমিন নাহারকে। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে এই মন্ত্রণালয়ে পদায়ন করেছে সরকার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনরত মিজ জেসমিন নাহারকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। তার পরিচিতি নম্বর ৬৫৬৮।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব জেসমিন নাহার

আপডেট সময় : ০৭:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬